কমলো ফার্নেস অয়েলের দাম

বড় ধরনের দাম বৃদ্ধির দেড় মাসের মাথায় ১১৩ দশমিক ৫৪ টাকা থেকে কমিয়ে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১০৯ দশমিক ১০ টাকা। নতুন দর রাত ১২ টার পর থেকে কার্যকর হবে বলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আদেশে বলা হয়েছে।

মঙ্গলবার (৩০ জনু) বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত ওই জ্বালানির নতুন আদেশ জারি করা হয়েছে। বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে।

এর আগে সর্বশেষ ১৮ মে তারিখে ফার্নেস অয়েলের দাম সমন্বয় করা হয়। প্রতি লিটারের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা হয়। তার আগের মাসে লিটারে দাম বেড়েছিল ২৪ টাকা ৫৯ পয়সা।

আগের সরকারের সময়ে বিইআরসিকে পাশ কাটিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে এসেছে। অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল এবং জেট এ-১ এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির উপর ন্যস্ত করে। জানুয়ারিতে গণশুনানির পর ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *