এনসিপির স্টেজ ও প্যান্ডেল ভেঙে দেওয়ার অভিযোগ নাসীরুদ্দীনের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফল উৎসব উপলক্ষে নির্মিত স্টেজ ও প্যান্ডেল ভেঙে দেওয়ার অভিযোগ দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর। আজ শনিবার (৬ জুন) বিকেল ৫টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে একটি ফল উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল আমাদের প্যান্ডেল ভেঙে দেওয়া হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারীর আরও বলেন, আজ সকালে আমরা পুনরায় স্টেজ ও প্যান্ডেল নির্মাণ করলে তা আবারও ভেঙে দেওয়া হয় এবং মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ছিনতাই করা হয়। এ সময় হামলার ঘটনায় আমাদের নেতাকর্মীরা আহত হন এবং কয়েকজন রক্তাক্ত হয়েছেন।

এনসিপিনেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানাই, যেন তারা এ ধরনের দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখেন এবং রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি বন্ধে সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *