একদিন পর আজ আবারও বোর্ডসভায় বসবে বিসিবি

তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি গত সোমবারই সভায় বসেছিলেন। একদিন পরই আবারও সভায় বসছে তামিম ইকবালরা। 

আজ বুধবার (৬ মে) মিরপুর শেরেবাংলায় বিসিবি অফিসে দুপুর ২টায় শুরু হবে এই সভা। মূলত বিসিবির আগামী নির্বাচন কেন্দ্রীক কাজ গুছিয়ে নিতেই জরুরি এই বোর্ড সভা।

গত সভায়ও নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত নিয়েছিল তামিমের অধীনে থাকা অ্যাডহক কমিটি। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সব বিভাগ ও ক্যাটাগরি থেকে কাউন্সিলরদের নাম পাঠানোর জন্য নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়াও সভায় নির্বাচন কমিশন গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ধারণা করা হচ্ছে, আজকের বোর্ড সভায় নির্বাচনকেন্দ্রিক বাকি সিদ্ধান্তগুলোও নেওয়া হবে। এমনকি নির্বাচনের চূড়ান্ত রূপরেখা দেওয়া হতে পারে আজ। এছাড়া ২০২৫ সালের বিপিএলের ফিক্সিং ইস্যুতে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।

এর আগে গত মাসে আমিনুল ইসলামের বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ৩ মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বচান আয়োজন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *