ঈদের দিন মায়ের করব জিয়ারত করে শুভর প্রশ্ন : উপর থেকে তুমি শুনতে পাও আমার কথা?

ঢাকার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ মা অন্তপ্রাণ ছিলেন। মা মারা যাওয়ার পর এই অভিনেতা প্রায়ই মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণা করেন। ঈদের দিনেও সেই মাকেই মনে করলেন তিনি। এমন আনন্দের দিনে মাকে স্মরণ করে আবেগে ভেসে গেলেন এই অভিনেতা।

২৮ মে অর্থাৎ ঈদের দিন মায়ের কবর জিয়ারত করার একটি ছবি পোস্ট করেছেন শুভ। সেখানে দেখা যাচ্ছে, কবরের সামনে দাঁড়িয়ে তিনি মোনাজাত করছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক মা। তুমি ছাড়া আমার জীবনে এখন আর যে ঈদ আসেনা তুমি বুঝতে পারো? এই যে তোমার সঙ্গে এত কথা বলি তুমি শুনতে পাও উপর থেকে? সবাইকে ঈদ মোবারক।’ 

বলা প্রয়োজন, ২০২৪ সালের ২৪ জানুয়ারি আরিফিন শুভ তার মা  খাইরুন নেছাকে হারান। প্রায় ৮ বছর ধরে শুভর ঢাকার বাসাতেই থাকতেন তার মা খাইরুন নাহার। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন তিনি।

এদিকে, আজ ঈদের দিন ‘মালিক’ শিরোনামে একটি অ্যাকশনধর্মী সিনেমা মুক্তি পেয়েছে আরিফিন শুভর। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি দেশের ৩২ সিনেমা হলে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *