প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন বলেছেন, গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর প্রথম দিন থেকেই অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৫ মে) সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কার্যালয়ের মুখপাত্র এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মাহাদী আমিন বলেন, ভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে তিনি জনসম্পৃক্ততাকে এক নতুন উচ্চতায় নিয়েছেন।
মাহাদী আমিন বলেন, ‘আগে ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য গণভবনের সামনে মাসের পর মাস অপেক্ষা করতেন। কিন্তু এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যান না; বরং প্রধানমন্ত্রীই জনগণের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়া কিংবা পথে বাস থামিয়ে শিশুদের আবদার পূরণ করা– এসবই তার মানবিক ও জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত।’