বিচ্ছেদ নাকি মানিয়ে নেওয়া—সন্তানের জন্য কোনটি বেশি ভালো?

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অনেক বাবা-মা অসুখী বা বিষাক্ত সম্পর্কেও বছরের পর বছর একসঙ্গে থাকেন। তাদের…

এখনও মাঝে মাঝে হতাশ লাগে: প্রধানমন্ত্রী

ব্যক্তিগত জীবনের কঠিন সংগ্রাম, দীর্ঘ ধৈর্য এবং নানামুখী প্রতিকূলতা পেরিয়ে আজকের অবস্থানে আসার স্মৃতিচারণ করেছেন প্রধানমন্ত্রী…

রাজধানীর উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় এখনও…

ভারতের মতো বন্ধু রাষ্ট্র থাকলে তাহাজ্জুদ পড়তে হবে না: ব্যারিস্টার ফুয়াদ

ভারতকে ইঙ্গিত করে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, উজানে এতো পানি…

শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এখন সময়ের দাবি: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক…

বিভিন্ন কর্মসূচিতে এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী…

জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করার সুযোগ

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে দেখা করার একাধিক সুযোগ তৈরি করার মাধ্যমে বাংলাদেশি ফুটবল প্রেমীদের ফিফা ওয়ার্ল্ড কাপের উন্মাদনাকে অবিস্মরণীয় বাস্তব অভিজ্ঞতায় রুপান্তর করছে। ফুটবলপ্রেমীদের তাদের প্রিয় তারকা জামাল ভূঁইয়ার আরও কাছাকাছি নিয়ে আসতে ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইন শুরু করেছে ব্র্যান্ডটি। এর আওতায় বসুন্ধরা সিটির নতুন স্টোরে জামাল ভূঁইয়ার বিশেষ উপস্থিতি, এক্সক্লুসিভ মিট-অ্যান্ড-গ্রিট এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে সেমিফাইনাল ম্যাচ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। আগামী ১৬ জুলাই ফুটবল ক্রেতাদের জন্য একটি বিশেষ আয়োজন করতে যাচ্ছে অপো। এই দিন ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলের বেসমেন্ট-১ এর ৪১-৪২ নম্বর দোকানে অপো তাদের নতুন গামা কোম্পানি স্টোর উদ্বোধন করবে। এই বিশেষ উপলক্ষকে স্মরণীয় করে রাখতে জামাল ভূঁইয়া একদম ভিন্ন এক ভূমিকায় অবতীর্ণ হয়ে অপোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, সম্পূর্ণ আয়োজনে ফ্যান ও ক্রেতাদের স্বাগত জানাবেন। একইসাথে, স্টোর উদ্বোধনের প্রথম দিনে আগত ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় সুযোগ। এদিন প্রথম ১০০ জন ভাগ্যবান স্মার্টফোন ক্রেতা পাবেন জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা বিশেষ টি-শার্ট। এছাড়াও, ১৬ জুলাই ২০২৬ তারিখে অপো স্মার্টফোন কেনা প্রত্যেক ক্রেতা স্বয়ংক্রিয়ভাবে একটি মেগা লটারিতে অংশগ্রহণের মাধ্যমে অপো ওয়াচ, অপো প্যাড এসই, অপো এনকো বাডস৩ প্রো ও জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা ফুটবল সহ একাধিক আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ পাবেন। স্টক সীমিত থাকায় আগে আসা ক্রেতাদেরই এই ভাগ্যবান বিজয়ীদের একজন হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। রিটেইল ও ডিজিটাল প্ল্যাটফর্মের বাইরেও জামাল ভূঁইয়াকে সরাসরি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছাকাছি নিয়ে আসছে অপো। ব্র্যান্ডটি মূলত বাংলাদেশের ফুটবল অধিনায়কের সাথে কোন বিশ্ববিদ্যালয়ে বসে ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে চান, তা জানতে চেয়ে দেশজুড়ে শিক্ষার্থীদের কাছ থেকে ভোট আহ্বান করেছিল। দেশব্যাপী সেই ভোটাভুটিতে সবচেয়ে বেশি ভোট পেয়ে ফুটবল আইকন জামাল ভূঁইয়ার সাথে এক্সক্লুসিভ ‘বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ স্ক্রিনিং’ আয়োজনের অনন্য সুযোগটি লুফে নিয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। আগামী ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা প্রিয় ফুটবল আইকনের সাথে সরাসরি একটি আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ ফ্যান এনগেজমেন্ট সেশনে অংশ নেওয়ার পাশাপাশি একসাথে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন। এসএন/পিডিকে

বিশ্বকাপ শেষ, উৎসবের শুরু হালান্ডদের

বিশ্বকাপ ট্রফি জিততে পারেনি নরওয়ে! তবে দেশে ফেরার পর যে অভ্যর্থনা পেল আর্লিং হালান্ড ও তার…

ফ্রান্সকে ভয় নয়, বিশ্বকাপ জয়ের স্বপ্ন ইয়ামালের

জন্মদিনের কেক কাটার রেশ কাটতে না কাটতেই বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চ। ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচের আগে লামিন…

এমবাপেকে নিয়ে ফ্রান্স শিবিরে স্বস্তি

কিলিয়ান এমবাপেকে ছাড়া ফ্রান্সের বিশ্বকাপ সেমিফাইনাল-এমন আশঙ্কাই ঘুরপাক খাচ্ছিল ফুটবল দুনিয়ায়। গোড়ালির চোট, অনুশীলনে অনুপস্থিতি আর…