লিভারপুলের সঙ্গে দীর্ঘ ও গৌরবময় অধ্যায় শেষ করে এবার নতুন চ্যালেঞ্জের পথে মোহাম্মদ সালাহ। ইউরোপীয় ফুটবলে…
Author: sarkar_admin
মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী
মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার (২৫…
শাপলা চত্বরে গণহত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোমবার
২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আগামী সোমবার (২৭ জুলাই) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মানবাধিকার লঙ্ঘন এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মানবাধিকার সংস্থা অধিকারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত সংস্থা দীর্ঘদিন তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদন যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হয়েছে। সোমবার ট্রাইব্যুনালে তা দাখিল করা হবে। এর মধ্য দিয়ে মামলাটি বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রবেশ করবে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। ফরমাল চার্জ দাখিলের দিন আসামিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে এ মামলায় গ্রেফতার রয়েছেন নয়জন। তারা হলেন— সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর সংঘর্ষ ও উত্তেজনার পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ ঘটনার তদন্ত শুরু হয়। এসএন/পিডিকে
স্পিকারের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অফিস করবেন বঙ্গভবনে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ…
আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে ভলকার তুর্ককে আরও চার বছরের জন্য…
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার করল সিজেপি
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে…
ভক্তদের ভালোবাসায় ‘লোকে বলে’র স্পেশাল ভার্সন আনলেন ফারিয়া
অভিনেত্রী হিসেবে দর্শকদের মন জয় করার পর এবার গায়িকা হিসেবেও নিজের জনপ্রিয়তা আরও শক্ত করছেন নুসরাত…
ক্যারিয়ারের শুরুতে সাধারণ এক তরুণীর প্রেমে পড়েছিলেন শাকিব খান
ক্যারিয়ারের শুরুতে এক সাধারণ মেয়েকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান। বহুদিনের গুঞ্জনের পর এবার সেই সম্পর্কের…
জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ডেঙ্গু জ্বরের পার্থক্য বুঝে সতর্কতার সঙ্গে ওষুধ সেবনের পরামর্শ…
বড় পতনের পর আজ স্বর্ণের ভরি মিলছে যে দামে
টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা…