চট্টগ্রাম মেট্রো এলাকায় কোন রুটে বাসভাড়া কত বাড়ল, দেখুন তালিকা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

ঢাকা ও চট্টগ্রাম মেট্রোতে বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। এছাড়া দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়। জ্বালানি তেলের নতুন দাম গত ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।

ভাড়া বৃদ্ধির পর বাস-মিনিবাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মেট্রো এবং ঢাকার আশপাশের জেলার জন্য বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তজেলা ও দূরপাল্লার বাসভাড়ার তালিকাও প্রকাশ করেছে সরকারি সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *