ছাত্রদল এখন আর ছাত্র সংগঠন নেই : শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্রদলকে নিয়ন্ত্রণ করুন। ছাত্রদল এখন আর ছাত্র সংগঠন নেই, মেয়াদউর্ত্তীণ কমিটি আর ১০/২০ বছর ধরে কমিটি না হওয়া আদু ভাইদের দিয়ে ক্যাম্পাস পরিচালনা করছেন, ক্যাম্পাসকে আপনারা রক্তাক্ত করে তুলছেন। আপনারা এখন কিরিচ, কোদাল, চাপাতি বাহিনীতে পরিণত হয়েছেন। 

আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। 

শিবির সভাপতি বলেন, আজ জুলাই যোদ্ধাদের আক্রান্ত করা হচ্ছে, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ে যারা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, যারা তাদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছে সেই জুলাই যোদ্ধাদের আওয়ামী দোষরদের নিয়ে এসে শাহবাগ থানার মধ্যে মব করে তাদের গায়ে হাত দেওয়া হয়েছে। 

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, প্রতিটি শিক্ষাঙ্গণকে তারা উত্তপ্ত করে তুলছে, চিটাগং সিটি কলেজে আমাদের জুলাই যোদ্ধ ভাইদের ওপর আঘাত করা হয়েছে, পায়ের ওপর আঘাত করে তাদের পা দ্বিখণ্ডিত করার দুঃসাহস দেখিয়েছে। আমরা ধৈর্য ধারণ করছি, আমরা বলতে চাই, আপনারা যে মসনদে বসে আছেন সেটা শহীদের রক্তে গড়া মসনদ। যে মসনদের সঠিক ব্যবহার না করলে তা ভেঙে তছনছ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *