জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত জাতীয় নারীশক্তির যুগ্ন সদস্য সচিব পদসহ দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।
শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির ৫৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষনার পর কমিটিতে নিজের নাম দেখে তিনি এ ঘোষণা দেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার মেয়ে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি এ বিষয়ে নিজের ফেসবুকে পেইজে পদত্যাগপত্র পোস্ট করে লিখেছেন, জাতীয় নির্বাচনের আগে এনসিপি থেকে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। গত ১৮ এপ্রিল প্রকাশিত এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি এর কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত। উক্ত কমিটির সাথে আমরা কোন সংশ্লিষ্টতা নেই। জাতীয় নাগরিক পার্টির সকল প্রকার পদ থেকে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্র প্রেরণ করেছি, ধন্যবাদ।
পদত্যাগপত্রে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি উল্লেখ করেছেন, এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি এই দলের সাথে যুক্ত হয়েছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, দল যে প্রতিশ্রতি নিয়ে এই যাত্রা শুরু করেছিল, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন আর দেখা যাচ্ছে না। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, সাধারণ মানুষের আশা ভঙ্গ হওয়ার এই পরিস্থিতিতে আমার পক্ষে দলের সাথে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না।
এসএন/পিডিকে