হরমুজ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালপের পরে ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি এ ঘোষণা দিয়েছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য কাজ করায় চীন ‘খুবই খুশি’ এবং বেইজিং ইরানে অস্ত্র না পাঠাতে সম্মত হয়েছে।
পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমি যে হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি, তাতে চীন খুবই খুশি। আমি এটা তাদের জন্যও করছি এবং বিশ্বের জন্যও। এই পরিস্থিতি আর কখনো ঘটবে না। তারা ইরানে অস্ত্র না পাঠাতে সম্মত হয়েছে।”
মার্কিন প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, মে মাসে বেইজিং সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা হলে তিনি একটি ‘ড়সড় আলিঙ্গন’ আশা করছেন।
ট্রাম্প লিখেছেন, “কয়েক সপ্তাহের মধ্যে আমি সেখানে পৌঁছালে প্রেসিডেন্ট শি আমাকে একটি বড়সড় আলিঙ্গন দেবেন। আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছি! এটা কি লড়াইয়ের চেয়ে ভালো নয়??? কিন্তু মনে রাখবেন, প্রয়োজনে আমরা লড়াই করতেও খুব পারদর্শী – অন্য সবার চেয়ে অনেক ভালো!!!”
এসএন/পিডিকে