১১ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার ৮৫৯ কোটি টাকা

চলতি বছরের এপ্রিলের ১১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১২১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ১৪ হাজার ৮৫৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে গত তিন দিনে (বৃহস্পতিবার থেকে শনিবার) প্রবাসী আয় এসেছে দুই হাজার ৯৬৪ কোটি ৬০ লাখ টাকা।

আজ রোববার (১২ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গত বছরের এপ্রিল মাসের প্রথম ১১ দিনে প্রবাসী আয় এসেছিল ১০২ কোটি ৯০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৮ দশমিক ৪০ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৭৪২ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছিল দুই হাজার ২৮১ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *