হরমুজে প্রবেশ-প্রস্থানকারী সব জাহাজ অবরোধের হুমকি ট্রাম্পের

এবার হরমুজ প্রণালিতে প্রবেশকারী ও প্রস্থানকারী সব জাহাজকে অবরোধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী শীঘ্রই হরমুজে প্রবেশ ও বের হওয়া জাহাজগুলোকে আটকানো বা বাধা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরার।

ওই বার্তায় ট্রাম্প বলেন, আমরা এমন এক পর্যায়ে পৌঁছাবো যেখানে জাহাজ ঢুকতে এবং বের হতে আমাদের অনুমতি লাগবে। তবে ইরান তা হতে দিতে চায় না।

পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, তিনি তার নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইরানকে টোল প্রদানকারী প্রতিটি জাহাজকে চিহ্নিত করতে এবং বাধা দিতে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে সকল জাহাজ ইরানকে টোল দিবে আন্তর্জাতিক জলসীমায় তাদের যাত্রা নিরাপদ হবে না।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *