এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের

আগে ব্যাট করে রানের পাহাড়, এরপর স্পিন ঘূর্ণিতে শ্রীলঙ্কার ব্যাটিং লণ্ডভণ্ড। এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ফাইনাল যেন ভারতের একতরফা প্রদর্শনী দেখা গেলো। স্মৃতি মান্ধানা ও শেফালি বার্মার ঝড়ের পর বল হাতে ভারতীয় স্পিনারদের তাণ্ডবে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমস ক্রিকেট সোনা জিতেছে ভারত।

মঙ্গলবার ফাইনালে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২১৬ রান করে ভারত। জবাবে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ১৫.৪ ওভারে অলআউট হয় তারা। এশিয়ান গেমসের নারী ক্রিকেটে এটিই ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। 

ব্যাট হাতে ঝড় তুলেন ওপেনার শেফালি, স্মৃতি মান্ধানা ও রিচা ঘোষ। শেফালি ২৯ বলে ৩ চার ও ৩ ছক্কায় করেন ৪৮ রান। স্মৃতি ৩৭তম ফিফটি তুলে শেষ পর্যন্ত ৪৫ বলে ৫ চার ও ৭ ছক্কায় করেন ৭৯ রান। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান পূরণ করা প্রথম নারী ক্রিকেটারও হন তিনি। রিচা ২২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন। 

এই জয়ে চলমান এশিয়ান গেমসে নিজেদের প্রথম সোনা পেলো ভারত। এর আগে চারটি রুপা ও দুটি ব্রোঞ্জ জিতেছিল তারা। 

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল দীপ্তি শর্মা। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ৩ উইকেট। শ্রী চরণী ৪ ওভারে ১৩ রানে ২ উইকেট নেন। শেফালি ২ ওভারে ৩ রান দিয়ে ২ উইকেট এবং শ্রেয়াঙ্কা ১.৪ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং ধসিয়ে দেন। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার ও অধিনায়ক চামারি আতাপাত্তু। 

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *