এশিয়ান গেমসে পদক জিতে বাংলাদেশের চমক

পদকের অপেক্ষাটা ছিল দীর্ঘ। অনেকটা সময় পেরিয়ে গেলেও এশিয়ান গেমসের মঞ্চে বাংলাদেশের সাফল্যের তালিকায় নতুন কিছু যোগ হচ্ছিল না। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো উশুতে। অপ্রত্যাশিতভাবেই বাংলাদেশের জন্য পদক নিশ্চিত করেছেন জিন্নাত আক্তার। উশু ফেডারেশনের মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তা নিশ্চিত করেছে।

৫২ কেজি ওজন শ্রেণিতে ইন্দোনেশিয়ার প্রতিযোগী ইনা ফ্লোরেন্তিনা কোয়ার্টার ফাইনালে ডিসকোয়ালিফাইড হওয়ায় জিন্নাতের ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে। তবে এখানেই থামছেন না লাল-সবুজের এই প্রতিনিধি। আগামীকাল রুপা ও সোনার পদকের জন্য লড়াই করবেন তিনি।

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক এসেছিল বক্সিং থেকে। ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে লাইট হেভিওয়েট (৮১ কেজি) বিভাগে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছিলেন বক্সার মোশাররফ হোসেন। সেটিই ছিল এশিয়ান গেমসের ইতিহাসে বাংলাদেশের প্রথম পদক।

এরপর কাবাডি থেকে এসেছে একাধিক পদক। তবে দীর্ঘ বিরতির পর এবার জাপানে চলমান এশিয়ান গেমসে উশুতে পদক এনে দিলেন জিন্নাত আক্তার। ৫২ কেজি ওজন শ্রেণিতে তার এই সাফল্য তাই বাংলাদেশের জন্য বিশেষ হয়ে উঠেছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *