প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, জামিন পেলেন রঞ্জন

প্রধানমন্ত্রী তারেক রহমানের লাল টেলিফোনের তার চুরির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে জামিন দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ সাদেকীন হাবিব বাপ্পী এই আদেশ দেন।

নথি থেকে জানা গেছে-গত ১ জুন ঈদের অফিস খোলার পরে সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা দেখতে পান, প্রধানমন্ত্রী তারেক রহমানের লাল টেলিফোনের সংযোগ নেই। এরপরে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়। পরে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তারা এসে কয়েক ঘণ্টা পর সংযোগ পুনরুদ্ধার করেন।

এ ঘটনায় বিটিসিএলের কর্মকর্তা মোহাম্মদ নাজিদ হায়দার বাদী হয়ে ১ জুন শাহবাগ থানায় জিডি করেন।

এতে বলা হয়, সচিবালয়ের পুরাতন এক নম্বর ভবন থেকে নতুন এক নম্বর ভবন পর্যন্ত টেলিযোগাযোগের কপার কেবল ছিল। এই কেবলের মাধ্যমেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাল টেলিফোন নম্বরসহ অন্য গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগ সচল রাখা হয়েছিল।

জিডিতে বলা হয়, ভবনের ছাদে কপার কেবল কে বা কারা কেটে নিয়ে যান। ফলে ওই লাল টেলিফোন নম্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগ ক্ষতিগ্রস্ত হয়।

পরে পরে কয়েকজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *