যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস

চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক চাপ তৈরি করতে বহুল আলোচিত নিষেধাজ্ঞা সংক্রান্ত নতুন বিল অনুমোদন করেছে মার্কিন আইনপ্রণেতারা। প্রতিনিধি পরিষদে পাসের পর বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে পাঠানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছেন, তিনি বিলে স্বাক্ষর করবেন। এই বিলে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাত, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি মস্কোর অর্থ উপার্জনের মূল উৎস হিসেবে ব্যবহৃত তেলবাহী ‘শ্যাডো ফ্রিট’ বা অবৈধ ট্যাংকার বহরকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে রিপাবলিকানদের সঙ্গে অনেক ডেমোক্র্যাট আইনপ্রণেতাও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিলে সমর্থন দিয়েছেন। এর মূল উদ্যোক্তা ছিলেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম, যিনি জুলাই মাসে আকস্মিকভাবে মারা যান। দীর্ঘ দেড় বছরের আইনি জটিলতা ও তর্ক-বিতর্ক শেষে চলতি বছরের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগেই বিলটি কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন পেল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুরু থেকেই এই বিলে পাসের জোর তাগিদ দিয়ে আসছিলেন। যাতে চরম অর্থনৈতিক ও সামরিক চাপে ফেলে রাশিয়াকে আলোচনার টেবিলে আনা সম্ভব হয়।

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *