আসিয়ান কাপের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

প্রথমবারের মতো এশিয়ান দেশগুলোকে নিয়ে কোনো টুর্নামেন্ট আয়োজন করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই টুর্নামেন্টের নাম দিয়েছে ‘আসিয়ান কাপ’। চলতি মাসে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। শেষ মুহূর্তে আসিয়ান কাপে খেলার ডাক পেয়েছে বাংলাদেশ। এখন ক্যাম্পে ঘাম ঝড়াচ্ছে প্রস্তুতিতে। তবে এরই মধ্যে বড় একটি দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ।

ক্যাম্পের জন্য একটি প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান কোচ টমাস ডুলি। সেই দলে ছিলেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। কিন্তু চোটের কারণে আসিয়ান কাপ তেকেই ছিটকে গেছেন তিনি।

জানা গেছে, অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চেটা পেয়েছেন বিশ্বনাথ। চোটের কারণে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে আসিয়ান কাপে কোনোভাবেই খেলা সম্ভব না তার। এরই মধ্যে জাতীয় দলের ক্যাম্পও ছেড়েছেন এই ডিফেন্ডার।

এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন বিশ্বনাথ ঘোষ। সেই চোটের কারণে প্রায় দেড় বছর মাঠের বাইরে থাকতে হয় ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারকে।

গত মার্চে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরেন বিশ্বনাথ। এরপর সিঙ্গাপুর ও সান মারিনোর বিপক্ষেও খেলেছেন তিনি। তবে জাতীয় দলে ফেরার পর আবারও চোটে পড়ায় আশিয়ান কাপের দলে থাকা হচ্ছে না তার।

শুধু বিশ্বনাথ নন, বাংলাদেশ দলে আরও কয়েকজনের চোট নিয়েও রয়েছে উদ্বেগ। পায়ের পেশিতে টান পড়ায় গত কয়েক দিন অনুশীলন করতে পারেননি অধিনায়ক জামাল ভূঁইয়া। হালকা চোটের কারণে পূর্ণবাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। চোটে ভুগছেন উইঙ্গার ফয়সাল আহমেদ ফাহিমও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *