ব্রিকস সম্মেলন: ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে পৌঁছেছেন তিনি।

এই সফরের মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর ভারত সফরে এসেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রিকসের সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথাও রয়েছে তার। দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের পাশাপাশি সীমান্ত পরিস্থিতি ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে।

২০২০ সালে হিমালয়ের বিতর্কিত সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর নতুন করে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই সংঘর্ষে ভারতের ২০ জন এবং চীনের চার সেনা নিহত হন। এরই ধারাবাহিকতায় শির এবারের ভারত সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *