হৃদরোগের কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রে গৃহবন্দিত্ব চাইলেন ভেনেজুয়েলার সাবেক ফার্স্ট লেডি

গুরুতর হৃদরোগজনিত অসুস্থতার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রে কারাবন্দী ভেনেজুয়েলার সাবেক ফার্স্ট লেডি সিলিও ফ্লোরেস আদালতের কাছে গৃহবন্দিত্বের আবেদন জানিয়েছেন। তার আইনজীবীরা যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে এই সংক্রান্ত আইনি আবেদন দাখিল করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, মার্কিন ফেডারেল হেফাজতে থাকাকালে সিলিয়া ফ্লোরেসের হৃদযন্ত্রের জটিলতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আইনি নথিতে দাবি করা হয়, গত ২৯ জুলাই কারাগারের ভেতরেই তিনি একটি মৃদু হার্ট অ্যাটাকের শিকার হন।

কারাগারে তিনি প্রয়োজনীয় ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাচ্ছেন না বলেও অভিযোগ তোলা হয়। এ অবস্থায় আসন্ন বিচারকাজ শুরুর আগ পর্যন্ত মানবিক দিক বিবেচনায় তাকে নিউইয়র্কের ম্যানহাটনে নিজ বাসায় গৃহবন্দী হিসেবে থাকার অনুমতি চেয়েছেন আইনজীবীরা।

উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সামরিক বাহিনীর এক নাটকীয় অভিযানের মাধ্যমে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে সরাসরি নিউইয়র্কে নিয়ে আসা হয়।

এরপর থেকেই মার্কিন কারাগারে বন্দী রয়েছেন তারা এবং সেখানে আসার পর থেকেই সাবেক ফার্স্ট লেডির শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *