জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

জর্ডানের ‘মুওয়াফফাক সালতি’ সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বিষয়টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। 

বুধবার (৯ সেপ্টম্বর) ভোরের দিকে জর্ডানের আল-আজরাক এলাকায় অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ওই হামলা চালায় ইরান। 

প্রতিবেদনে জানানো হয়, হামলায় মার্কিন বিমানবাহিনীর অন্তত আটটি এফ-১৫ (F-15) ফাইটার জেটে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাথমিক মেরামতের পর সেগুলোকে পুনরায় সার্ভিসে বা চলাচলের উপযোগী করা হয়েছে। তবে হামলায় একটি এ-১০ থান্ডারবোল্ট — যা ‘ওয়ার্থহগ’ নামেও পরিচিত) অ্যাটাক বিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। সেটির একটি ডানা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। 

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজে হামলার চেষ্টার জবাব হিসেবে ওমান ও পারস্য উপসাগরে ইরানের পাঁচটি তেল ট্যাংকার ধ্বংস করেছিল মার্কিন সামরিক বাহিনী। সেন্টকমের ওই পদক্ষেপের পরেই ইরান তীব্র প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের আটটি তেল ট্যাংকার, দুটি যুদ্ধজাহাজ এবং জর্ডানের ওই বিমানঘাঁটিতে সফল হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী জানিয়েছে, বিমানঘাঁটি অভিমুখে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ও প্রজেক্টাইল প্রতিরোধ করতে জর্ডানে মোতায়েন থাকা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অন্তত ৩০টিরও বেশি প্যাট্রিয়ট মিসাইল উৎক্ষেপণ করা হয়েছিল। তবে এত সুরক্ষার পরও একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়াকে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সূত্র : আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *