প্রতারণার মামলায় সময় টিভির এমডি জোবায়েরের বিচার শুরু

প্রতারণার মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।

এ বিষয়ে আহমেদ জোবায়েরের আইনজীবী সালেহ উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, এই মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হলো। এছাড়া বিচারক আগামী ১০ নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

নথি থেকে জানা গেছে, সময় টেলিভিশনের দায়িত্বে থাকা অবস্থায় আহমেদ জোবায়ের প্রতিষ্ঠানের তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে দুই কোটি ৩৩ লাখ টাকা উত্তোলন করেন। পরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে প্রতিষ্ঠানের দুটি গাড়ি ও উত্তোলন করা অর্থ ফেরত দিতে বলা হয়। তবে তিনি এসব ফেরত দিতে অস্বীকৃতি জানান। এ ছাড়া, সময় টিভির মালিকানা প্রতিষ্ঠান সিটি গ্রুপ এসব সম্পদ ফেরত চেয়ে তাকে আইনি নোটিশ পাঠালেও তিনি তাতে সাড়া দেননি।

এ ঘটনায় ২০২৫ সালের ৫ মে মামলা ঢাকার সিএমএম আদালতে মামলা করেন সময় টিভির জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *