রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক দিনে ২ হাজার ২১৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানোনো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮টি বাস, ১৩টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ১৪টি কাভার্ডভ্যান ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২৭০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাসসহ মোট ৫০০টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি চালিত অটোরিকশাসহ মোট ১৩৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২১টি বাস, ১৯টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি, ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৪টি বাস, ১৬টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১৯০টি মোটরসাইকেলসহ মোট ৪২৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩১টি বাস, ১২টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৪৭টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে মোট ৪৭৮টি গাড়ি ডাম্পিং ও ৩১৯টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করার পর এসব মামলা করা হয়।