বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ পথচলায় মুগ্ধ মালয়েশিয়ানরা

লিংকন ইউনিভার্সিটি কলেজে বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণদের সংগঠন ‘বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া’র (বিয়াম) ২০২৬-২৭ সেশনের চ্যাপ্টার কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পেটালিং জায়ায় বিশ্ববিদ্যালয়ের ম্যাস ক্যাম্পাসের একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ামের কেন্দ্রীয় সভাপতি বশির ইবনে জাফর। এতে বিশ্ববিদ্যালয়টির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অ্যাসোসিয়েট প্রফেসর দাতো জামালুদ্দিন বিন নুন এবং ডেপুটি ডিন ড. মুহা. নিজামুদ্দিন ইনামাদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রায় শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজন করলেও একটি দেশের এত সংখ্যক শিক্ষার্থীর এমন ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল অংশগ্রহণ তারা আগে দেখেননি।

পড়াশোনার পাশাপাশি এক্সট্রাকারিকুলাম কার্যক্রমে বাংলাদেশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণেরও প্রশংসা করেন তারা। একই সঙ্গে ভবিষ্যতে বিয়ামের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

নতুন কমিটিতে উসামা বিন আবদুল বারিকে সভাপতি, তারিফ আল রহমানকে সাধারণ সম্পাদক এবং শাহ রাব্বি হাসান ফয়েজকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। মোট ৫৬ সদস্যের এই কমিটি ২০২৬-২৭ সেশনে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংসদের সভাপতি মুহা. মুইজুদ্দিন বিন মাজলান, উপদেষ্টা ইয়াসিন মিশু, ফাইজা হুমায়রা, নাইম উদ্দিন, দেলোয়ার হোসাইনসহ বিয়ামের কেন্দ্রীয় নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *