সিলেটে ঝুলনযাত্রা উৎসব সম্পন্ন

সিলেটের ইসকন মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী বলরাম জয়ন্তী, শ্রীশ্রী রাধা-মাধবের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার চতুর্থ বর্ষপূর্তি ও ঝুলনযাত্রার সমাপনী অনুষ্ঠান শুক্রবার (২৮ আগস্ট) সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম ও বিশ্বাস পালনের অধিকার রয়েছে। সবাইকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।

ইসকন বাংলাদেশ-এর সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে ও দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় অনুষ্ঠানে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *