বিউটি টোব্যাকোর বিপুল সিগারেটসহ অব্যবহৃত স্ট্যাম্প ব্যান্ডরোল জব্দ

বিউটি টোব্যাকো প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের তিন লাখ ৭০ হাজার শলাকা সিগারেটসহ ১৩ হাজার পিস অব্যবহৃত স্ট্যাম্প ব্যান্ডরোল জব্দ করেছে ডিবি পুলিশ এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ যৌথ টিম। এর সাথে জড়িত শুল্ক-করাদির প্রায় ১১ লাখ ৩২ হাজার টাকা। প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

আজ বুধবার (২৬ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ আগস্ট মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ এবং কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ যৌথ টীম মানিকগঞ্জের শিবালয়ে বিউটি টোব্যাকো কোম্পানিতে এক অভিযান চালায়। অভিযানে নকল ব্যান্ডরোল সন্দেহে কিং ব্লাক, ডিএন্ডজি, ডলার, সেনর গোল্ড ও বার্বি ব্রান্ডের তিন লাখ ৭০ হাজার শলাকা সিগারেট এবং ১৩ হাজার পিস অব্যবহৃত স্ট্যাম্প ব্যান্ডরোল জব্দ করা হয়।

জব্দ করা ব্যান্ডরোল এবং সিগারেটের সত্যতা যাচাইয়ের জন্য গত ১২ আগস্ট গাজীপুরের দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডে নমুনা পাঠানো হয়। সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন হতে গত ২৩ আগস্ট জানানো হয় ডলার ব্যান্ডের সিগারেটের গায়ে লাগানো স্ট্যাম্প ব্যান্ডরোল এবং অব্যবহৃত ব্যান্ডরোল নকল। জব্দকৃত মোট তিন লাখ ৭০ হাজার শলাকা সিগারেটের মধ্যে ৯০ হাজার শলাকায় ব্যবহৃত ব্যান্ডরোল এবং ১৩ হাজার পিস অব্যবহৃত ব্যান্ডরোল নকল। যার সাথে জড়িত শুল্ক-করাদির পরিমান প্রায় ১১ লাখ ৩২ হাজার টাকা।

নকল ও অবৈধ ব্যান্ডরোল মজুদ ও ব্যবহার করে শুল্ক কর ফাঁকির অভিযোগে বিউটি টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে মানিকগঞ্জের শিবালয় থানায় আজ বুধবার (২৬ আগস্ট) ফৌজদারি মামলা দায়ের করা হয়। মামলা নাম্বর ২১। প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধপূর্বক সিলগালা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *