খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের বড় মেরুং বেলি সেতু এলাকায় পানি না কমায় যান চলাচল ব্যাহত হচ্ছে। আজ রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে লংগদুগামী সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে প্রায় তিন লাখ টাকার সিমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকাবাসী ও স্থানীয় চলাচলকারীরা জানায়, বড় মেরুং এলাকার সড়কটি খুব নিচু হওয়া একটু বৃষ্টি হলে সড়কটি পানির নিচে তলিয়ে যায়। ফলে যান চলাচলসহ মানুষ চলাচলে অসুবিধার সম্মুখীন হতে হয়।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈম্য তালুকদার জানান, দীঘিনালা-লংগদু সড়কের ৪০ কিলোমিটারের রাস্তার থেকে ২০ কিলোমিটর যে অংশ বেশি ভাঙা সেটি মেরামতের জন্য দরপত্র আহ্বান প্রক্রিয়ার মধ্যে আছে। আর রাস্তা উঁচু করার বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।