অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বোলিংয়ে আধিপত্য দেখালেন মোহাম্মদ রুবেল হোসেনরা। এতে শতরান পেরোনোর আগেই গুটিয়ে যায় নেপাল ‘এ’ দল। স্বল্প রান তাড়া করতে নেম ব্যাটহাতে আলো ছড়ালেন জিসান আলম, আরিফুল ইসলামরা। এতে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ এইচপি দল।
আজ শনিবার (২২ আগস্ট) অস্ট্রেলিয়ার ডারউইনের মারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৯ রান করে নেপাল। জবাব দিতে নেমে ** ওভারে ** উইকেট হারিয়েই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন বাংলাদেশের ওপেনার জিসান আলম। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান কিছুটা দেখেশুনেই শুরু করেছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। দলীয় ৩৪ রানে ৬ বলে ৭ রান করে ফেরেন তিনি।
এতে অবশ্য বাংলাদেশের সমস্যা হয়নি। তিন নম্বরে নামা আরিফুলকে নিয়ে একই ধারায় ব্যাটিং করে যান জিসান। অপরাজিত জুটিতে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যান। মাঝে ঝড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নেন জিসান।
শেষ পর্যন্ত ২৯ বলে ৫২ রানে অপরাজিত থাকেন জিসান। ৩ চার আর ৪ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। তার সঙ্গী আরিফুল অপরাজিত থাকেন ২৭ বলে ৩৪ রানে। ৩ চার আর এক ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে শুরু থেকেই বাংলাদেশ এইচপি দলের বোলিং তোপে পড়ে নেপাল। প্রথম ওভারেই উইকেট তুলে নেন রোহানাত দৌলা বর্ষণ। ফেরান ৫ বলে ৬ রান করা ওপেনার ত্রিত রাজ দাসকে।
সেই শুরু এরপর নিয়মিত বিরতিতে নেপালের ব্যাটিং লাইনে হানা দিয়েছে বাংলাদেশ। পুরো ইনিংসে কেবল চারজন ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। এরমধ্যে আবার ২০ রানের ঘরে পৌছাতে পেরেছেন কেবল একজন।
পেসারা শুরু করলেও নেপালের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন স্পিনার রুবেল। তার স্পিন বিষে নীল হয়েছে নেপালের ব্যাটাররা। টপঅর্ডারের চার ব্যাটারকেই ফেরান তিনি।
বাকিদের যাওয়া-আসার ভীড়ে নেপালের হয়ে লড়াই করতে পেরেছেন কেবল ওপেনার কুশাল ভূর্তেল। একপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরির কাছাকাছি পৌছে গিয়েছিলেন তিনি। হাফসেঞ্চুরির আগেই তাকে ফেরান রুবেল। ৪০ বলে ৪৬ রান করেন কুশল।