স্বর্ণের দামে বড় লাফ, আজ বিক্রি হচ্ছে যে দামে

দেশের বাজারে গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে বেড়েছে তিন হাজার ৮৪৯ টাকা। অপরদিকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দামও বেড়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, আজ শুক্রবার (২১ আগস্ট) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৪০ হাজার ৬২৮ টাকায় মিলছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ২৯ হাজার ৭৮১ টাকায় এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

এর আগে গত বুধবার (১৯ আগস্ট) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায়, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ২৬ হাজার ১৬৫ টাকায়, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৯৪ হাজার ২০৬ টাকায় বিক্রি হয়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায় বেচাকেনা হয়।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *