রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ আদেশের বিরুদ্ধে আপিল

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট হাইকোর্টে খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করেছেন আইনজীবী। আজ বুধবার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন আবেদনকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রিটটি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

রিটকারী আইনজীবী বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। এতে তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে।

গত ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটে আইন সচিব ছাড়াও সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দুজন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ইসির হিসাবে মতে, এবার মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *