বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত : জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে আসা অতিরিক্ত জ্বালানির চাহিদা পূরণের আবেদনটিও ইতিবাচকভাবে খতিয়ে দেখছে বলে জানিয়েছে দেশটি।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে বাংলাদেশে বিদ্যমান জ্বালানিসংকট ও নতুন করে জ্বালানি সহায়তার অনুরোধ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ডিজেল সরবরাহের জন্য আমাদের একটি চলমান চুক্তি রয়েছে, যা এখনো অব্যাহত আছে। আর আপনারা যে অতিরিক্ত সরবরাহের অনুরোধের কথা বললেন, সেটি ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নিজেদের শোধন ক্ষমতা ও দেশে ডিজেলের সার্বিক প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় রেখে পর্যালোচনা করা হচ্ছে।

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, এ বিষয়ে আমাদের কাছে নতুন কোনো তথ্য নেই; তবে কোনো আপডেট পেলে পরবর্তীতে তা জানানো হবে।

জয়সওয়াল উল্লেখ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য দিল্লির পক্ষ থেকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *