বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশের পর আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার বাসিন্দা। 

সোমবার (১০ আগস্ট) দিনগত মধ্যরাতে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৮ এর নিকটবর্তী কাজিয়ার চরের দোনালার মাথা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মধ্যরাতে কয়েকজন যুবক বিশেষ উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যদের উপস্থিতি টের পেয়ে সঙ্গীরা পালিয়ে আসতে সক্ষম হলেও আজিবর বিএসএফের হাতে ধরা পড়েন।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতীয় সীমানায় প্রবেশ করায় বিএসএফ তাকে আটক করেছে। আটক যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *