আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার

সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার। 

শুক্রবার (৭ আগস্ট) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অষ্টম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ১১-১২ আগস্ট দেশে সরবরাহের লক্ষ্যে এই এলএনজি কেনা হচ্ছে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *