মার্কিন হামলার পর বুশেহর বিমানবন্দর অচল: ইরান

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর বিমানবন্দর সাম্প্রতিক মার্কিন হামলার পর পুরোপুরি অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের সরকারি মুখপাত্র ফাতেমে মোহাজেরানি এক সংবাদ সম্মেলনে বলেন, বিমানবন্দরটি চালু করতে হলে সম্পূর্ণ নতুন করে পুনর্নির্মাণ করতে হবে।

তিনি বলেন, জনসাধারণের ব্যবহারের জন্য কেনা ও সংস্কার করা একটি উড়োজাহাজের ধ্বংসাবশেষ আমরা দেখেছি। সেটি সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে, যেখানে শুধু এর লেজের সামান্য অংশ অক্ষত রয়েছে। মোহাজেরানি আরও বলেন, বুশেহর আবহাওয়া কেন্দ্রটি সম্পূর্ণ বেসামরিক স্থাপনা হলেও সেটিরও প্রায় কিছুই অবশিষ্ট নেই।

উল্লেখ্য, সাম্প্রতিক উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়। এর জবাবে তেহরান কয়েকটি আরব দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *