ফিরছে ক্লাব ফুটবল, কোন লিগ কবে শুরু?

বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট আসর বিশ্বকাপ। যেটির জন্য চার বছর ধরে অপেক্ষা করেন ফুটবলপ্রেমীরা। প্রথমবার ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হলো এবারের বিশ্বকাপ। প্রায় দেড়মাস ধরে চলা সেই ফুটবল মহাযজ্ঞ শেষ হয়েছে। এখন ফুটবলপ্রেমীদের নজর ক্লাব ফুটবলে।

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক মহারণের অধ্যায় শেষ হয়েছে। তবে বিশ্রামের ফুরসত নেই তারকাদের, আগামী আগস্ট থেকেই মাঠে গড়াচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ২০২৬-২৭ মৌসুম। বিশ্বকাপের রঙ গায়ে মেখেই ভক্তরা এখন নিজ নিজ ক্লাবের খেলা দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন।

সূচি অনুযায়ী, সবার আগে মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগা। আগামী ১৫ আগস্ট রাত সাড়ে ১১টায় আলাভেস ও গেতাফের ম্যাচ দিয়ে শুরু হবে স্প্যানিশ লিগের নতুন মৌসুমের লড়াই।

এর ঠিক এক সপ্তাহ পর, ২২ আগস্ট একই দিনে মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান ও ইতালিয়ান সিরি আ। প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল ঘরের মাঠে মুখোমুখি হবে কভেন্ট্রি সিটির। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

একই দিন লিগ ওয়ানে রাত পৌনে একটায় স্ত্রাসবুর্গকে আতিথ্য দেবে অলিম্পিক মার্সেই। আর সিরি আতে রাত সাড়ে ১০টায় উদিনেসে বনাম কোমো ম্যাচের পাশাপাশি বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান লড়বে মোঞ্জার বিপক্ষে।

সবশেষে আগামী ২৯ আগস্ট রাত সাড়ে ১২টায় মাঠে গড়াবে জার্মান বুন্দেসলিগা। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্টুটগার্ট।

ইউরোপের শীর্ষ লিগ শুরুর সূচি (বাংলাদেশ সময়)

লা লিগা :১৫ আগস্ট (আলাভেস বনাম গেতাফে, রাত ১১:৩০)

ইংলিশ প্রিমিয়ার লিগ : ২২ আগস্ট (আর্সেনাল বনাম কভেন্ট্রি সিটি, রাত ১:০০)

ফরাসি লিগ ওয়ান : ২২ আগস্ট (অলিম্পিক মার্সেই বনাম স্ত্রাসবুর্গ, রাত ১২:৪৫)

ইতালিয়ান সিরি আ : ২২ আগস্ট (উদিনেসে বনাম কোমো / ইন্টার মিলান বনাম মোঞ্জা, রাত ১০:৩০)

জার্মান বুন্দেসলিগা : ২৯ আগস্ট (বায়ার্ন মিউনিখ বনাম স্টুটগার্ট, রাত ১২:৩০)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *