ইসরায়েলে ইরান নতুন করে কোনো হামলা চালালে কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।এক সম্মেলনে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইরানের নেতাদের আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের ওপর হামলা চালিয়ে পরিস্থিতি শান্ত থাকবে, এমন প্রত্যাশা করবেন না।
তিনি আরও বলেন, কেউ আমাদের আঘাত করবে আর আমরা নীরব থাকব, সেই সময় শেষ হয়ে গেছে। এখন থেকে যেকোনো হামলার জবাব দেওয়া হবে সিদ্ধান্তমূলক আঘাতের মাধ্যমে।
নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে তার এই বক্তব্য প্রচার করা হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
এসএন/পিডিকে