বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঘটনায় সংক্ষুব্ধ শিক্ষার্থীরা সংসদ ভবন এলাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সংসদ ভবন এলাকায় তারা অবস্থান নিতে শুরু করেন।
শিক্ষার্থীরা সোমবার এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন। একই দাবিতে সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছেন।
ঢাকা বোর্ডের সামনে, রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরা, ময়মনসিংহ বরিশাল, বগুড়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করা হয়। সড়ক অবরোধের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা এবং বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা।
এসএন/পিডিকে