আমাদের নেতৃত্বের বিরুদ্ধে হুমকির জবাব হবে শক্তিশালী: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেওয়া হবে।

বুধবার (১ জুলাই) এক প্রতিবদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মৃত্যুর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় আরাগচি বলেন, আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেওয়া হবে।

আরাগচি আরও বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলো সবার জন্য পরিষ্কার ও প্রকাশ্য। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে তেল আবিবের মিত্রদের নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা যদি তাদের অবস্থান উপেক্ষা করে, তাহলে ইরান তাদের শিক্ষা দেবে।

এর আগে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে ইসরায়েল কাটজ ইরানের কর্মকর্তাদের নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ইরানিরা আলোচনায় সুবিধা আদায়ের চেষ্টা করা ভালো ব্যবসায়ী। তবে ইসরায়েল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে না।

কাটজের এই মন্তব্যের পর আরাগচি বলেন, ইরান তার জনগণ ও নেতৃত্বের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের হুমকি মেনে নেবে না।

দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার মধ্যেই ইরান ও ইসরায়েলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এমন পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এসএন/পিডিকে

আমাদের নেতৃত্বের বিরুদ্ধে হুমকির জবাব হবে শক্তিশালী: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *