মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত হয়েছে। রোববার (২১ জুন) দিনগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক আবুল হোসেন মন্ডল নওগাঁর সাপাহার উপজেলার জয়পুর গ্রামের মৃত জফির উদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুড়ামারি বর্ডার এলাকা থেকে ট্রাকে বাঁশবোঝাই করে বরগুনা যাচ্ছিলেন আবুল হোসেন। পথিমধ্যে টেকেরহাট সেতুর ঢালে এলে ট্রাকের পিছনের চাকা খুলে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আবুল হোসেন। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে খবর পেয়ে উদ্ধার অভিযান চালায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় স্বাভাবিক হয় পরিস্থিতি।

বিষয়টি নিশ্চিত করে মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, আজ সোমবার (২২ জুন) সকালে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *