জি-৭-এ ছবি নিয়ে ট্রাম্পের মন্তব্য, তীব্র প্রতিক্রিয়া মেলোনির

জি-৭ সম্মেলনে ছবি তোলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

শুক্রবার (১৯ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ট্রাম্প একটি ইতালীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, জি-৭ সম্মেলনে মেলোনি তাঁর সঙ্গে ছবি তুলতে অনুরোধ করেছিলের এবং অনেক অনুনয় করেছিলেন। তিনি আরও বলেন, তিনি কেবল দয়া করে তাঁর সঙ্গে কথা বলেছেন।

এ বক্তব্যের পর মেলোনি বলেন, ট্রাম্পের মন্তব্য সম্পূর্ণভাবে মিথ্যা এবং তিনি এতে বিস্মিত হয়েছেন।

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ বানানো। আমি সত্যিই বিস্মিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন এমন আচরণ করেন, তা আমি বুঝতে পারি না।

মেলোনি আরও বলেন, পশ্চিমা বিশ্বের প্রতিপক্ষদের ক্ষেত্রে ট্রাম্প যতটা নমনীয় আচরণ করেন, দীর্ঘদিনের মিত্রদের ক্ষেত্রে ততটা করেন না। এটি হতাশাজনক।

তিনি স্পষ্ট করে বলেন, আমি বা ইতালি কেউই কখনো কারও কাছে অনুরোধ করে কিছু চাই না।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন চলতি বছরের শুরুতে ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনার পর জি-৭ সম্মেলনে দুই নেতার সম্পর্ক কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ফ্রান্সে অনুষ্ঠিত সম্মেলনে ট্রাম্প ও মেলোনি ঘনিষ্ঠভাবে আলোচনা করছেন। তবে ট্রাম্প পরে মন্তব্য করেন, তিনি কেবল শিষ্টাচারবশত তাঁর সঙ্গে কথা বলেছেন।

এর আগে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এক সময় ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত মেলোনি পরে তাঁর কিছু নীতির সমালোচনা করেন, যার ফলে দুই নেতার সম্পর্ক আরও শীতল হয়।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *