প্রথম টি-টোয়েন্টিতে হেরে যাওয়ায় এই ম্যাচ বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর। আজ শুক্রবার (১৯ জুন) দ্বিতীয় টি-টোয়েন্টিতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার সামনে। আজ ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়ের।
হৃদয় বলেন, আগের দিন আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। অনেক ভুল ছিল আমাদের। আজ আমরা ভালো করতে নামছি। জয়ের জন্যই খেলবে সবাই।
অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজে আমরা ঘুরে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচের মতো আজও জিততে চাই। ছেলেরা ছন্দে আছে।’
একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম ও শেখ মেহেদীর জায়গায় দলে এসেছেন নাহিদ রানা ও নাসুম আহমেদ।