সাদিলেকের গোলে এগিয়ে চেক প্রজাতন্ত্র, চাপে দক্ষিণ আফ্রিকা

ম্যাচের শুরুতেই এগিয়ে গেল চেক প্রজাতন্ত্র। পিছিয়ে পরে ম্যাচে ফেরার চেষ্টা চালালো দক্ষিণ আফ্রিকা। তবে চেক প্রজাতন্ত্রের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। লিড ধরে রেখে এগিয়ে থেকেই বিরতিতে গেল চেক প্রজাতন্ত্র।

আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘এ’-র গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে চেক প্রজাতন্ত্রের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ইউরোপের দলটি দ্রুতই লিড নিয়ে নেয় এবং সেই ব্যবধান নিয়েই বিরতিতে যায়।

ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে চেক প্রজাতন্ত্রের হয়ে জালের দেখা পান মিডফিল্ডার মিখাল সাদিলেক। দ্রুতগতির এক আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে তিনি বল জড়িয়ে দেন দক্ষিণ আফ্রিকার জালে। শুরুর এই গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় চেক প্রজাতন্ত্র।

গোল হজমের পর দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফেরার চেষ্টা করলেও প্রথমার্ধে চেক প্রজাতন্ত্রের সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি তারা। মাঝমাঠে বল দখল ও পাসিংয়ে কিছুটা লড়াই করলেও আক্রমণভাগে কার্যকর সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় আফ্রিকান প্রতিনিধিরা।

অন্যদিকে, এগিয়ে যাওয়ার পরও থেমে থাকেনি চেক প্রজাতন্ত্র। ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে তারা একাধিকবার দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। তবে শেষ মুহূর্তের কিছু ভুল সিদ্ধান্ত ও প্রতিপক্ষ গোলরক্ষকের সতর্কতায় দ্বিতীয় গোলের দেখা পায়নি তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *