বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল, যেভাবে দেখবেন খেলা

রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। উত্তর আমেরিকার মাটিতে এবার লক্ষ্য ষষ্ঠ শিরোপা। যার শুরুতেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে কার্লো আনচেলত্তির দলকে। আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে সেলেসাওরা।

বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোর ৪টায় ‘সি’ গ্রুপের ম্যাচে নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল আর মরক্কো। চলমান বিশ্বকাপে দুই দলেরই এটি প্রথম ম্যাচ।

ব্রাজিল-মরক্কোর হাইভোল্টেজ এই ম্যাচটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস আর সময় টিভি। অনলাইনে দেখা যাবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিণ, মাই রবি আর মাই এয়ারটেল অ্যাপে।

বিশ্বকাপের পুরোনো লড়াইয়ের ইতিহাসে অবশ্য এগিয়ে থেকেই মাঠে নামছে ব্রাজিল। বিশ্বকাপে এর আগে দুই দলের একবার দেখা হয়েছিল। ১৯৯৮ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে সেবার ৩-০ গোলের জয় তুলে নিয়েছিল রোনালদো, রিভালদো এবং বেবেতোরা।

এর বাইরে প্রীতি ম্যাচে দুইবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল-মরক্কো। ১৯৯৭ সালে দুই দলের প্রথম দেখায় ২-০ গোলে জিতেছিল ব্রাজিল। এরপর ২০২২ বিশ্বকাপের ক্ষত নিয়ে অন্তবর্তীকালীন কোচের নেতৃত্বে ২০২৩ সালে মরক্কো সফরে গিয়েছিল ব্রাজিল। তবে ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারেনি তারা। হেরেছিল ২-১ ব্যবধানে।

দুই দলের সম্ভাব্য একাদশ

ব্রাজিল : অ্যালিসন, অ্যালেক্স সান্দ্রো, দানিলো, গাব্রিয়েল মাগালিয়াইস, মার্কিনিয়োস, ব্রুনো গিমারায়েস, ক্যসেমিরো, লুকাস পাকেতা, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনিয়া।

মরক্কো : ইয়াসিন বুনো, আশরাফ হাকিমি, ছাদি রিয়াদ, ইউসুফ বেল্লামারি, ইসা দিয়প, আয়্যুব বাউআদ্দি, আজেদ্দিন ওউনাহি, ব্রাহিম দিয়াজ, ইসমাইল সাবিরি, সুফিয়ান রহিমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *