নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি

নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের নানাকে ফিরে পেয়েছেন বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।

গতকাল রোববার (৭ জুন) দুপুরে মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে হিমির নানা নিখোঁজ হন। রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী এবং এ বিষয়ে অনুসারীদের কাছ থেকে সহযোগিতাও চেয়েছিলেন তিনি।

তবে দীর্ঘ সময় উৎকণ্ঠায় থাকতে হয়নি অভিনেত্রীকে। ওইদিনই রাত ১২টার দিকে নিজের পোস্টে আপডেট দিয়ে হিমি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গিয়েছে।’

জানা গেছে, মূলত হিমির নানার স্মৃতিভ্রংশজনিত সমস্যা রয়েছে, যার কারণে তিনি প্রায়ই পথ হারিয়ে ফেলেন।

এর আগে, গত বছরের ১৭ ফেব্রুয়ারিও হিমির নানা নিখোঁজ হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *