অস্ট্রেলিয়ার বিপক্ষে চমক দিয়ে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সিরিজে তিন ম্যাচের ওয়ানডে আর টি-েটোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ওয়ানেড সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য চমক দিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আগের মতোই মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ দিয়ে চার বছর পর ওয়ানডে দলে ফিরলেন অলারউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছেন ২০২২ সালের আগস্টে।

সৈকত জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে। চলমান ওয়ানডে সিরিজসহ সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে ব্যাটহাতে দারুণ ছন্দে আছেন তিনি। এবার সেটারই পুরস্কার পেলেন।

একই সঙ্গে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার কাজী নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন না তিনি।

বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজ থেকে বাদ পড়েছেন দুজন। ব্যাটহাতে ছন্দহীন থাকা আফিফ হোসেন ধ্রুব জায়গা হারিয়েছেন স্কোয়াড থেকে। তার সঙ্গে জায়গা হারিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

আগামী ৯ জুন শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ১১ জুন। ১৪ জুন দুই দল মুখোমুখি হবে শেষ ওয়ানডেতে। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে যাবে দুদল। সেখানে ১৭, ১৯ ও ২১ জুন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের প্রথম দুই ওয়ানডের স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *