লেবাননের ৭ গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের

ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলের সাত গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে। গ্রামগুলো হলো—হুমিন আল-ফাওকা, বনাফুল, আরব সেলিম, রুমিন, আজ্জে, আরকি ও জাবা।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই এক্সে এক পোস্টে জানান, বাসিন্দাদের অবশ্যই অবিলম্বে ওই এলাকা থেকে কমপক্ষে এক হাজার মিটার দূরে সরে যেতে হবে, কারণ সেখানে ইসরায়েল হামলা চালানোর পরিকল্পনা করছে।

এদিকে স্থানীয় সূত্র এবং ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, গাজার মধ্যাঞ্চলের বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত হয়েছে।

ওয়াফা জানায়, শরণার্থী শিবিরের ঘনবসতিপূর্ণ ৯ নম্বর ব্লকে একজন সাইকেল আরোহীকে লক্ষ্য করে চালানো এ হামলায় অন্তত আরও একজন আহত হয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চুক্তিতে ‘লেবাননসহ সব ক্ষেত্রে যুদ্ধবিরতির’ কথা বলা হয়েছে।

আরাঘচি এক্সে আরও লেখেন, একদিকে যুদ্ধবিরতির লঙ্ঘন মানে সবদিকেই লঙ্ঘন। যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনার পরিণতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী থাকবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালানোর জন্য দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার পর এসব কথা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *