কেনিয়ার স্কুলে আগুন, বিপুল শিক্ষার্থীর প্রাণহানির আশঙ্কা

কেনিয়ার একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকজন ছাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম আজ বৃহস্পতিবার (২৮ মে) এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে নাকুরু কাউন্টির উতুমিশি গার্লস একাডেমিতে আগুন লাগে। তবে কেনিয়ান রেড ক্রসের তথ্য অনুযায়ী, রাত প্রায় সাড়ে ৩টার দিকে ঘটনাটি জানানো হয়। নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানায়, এই ঘটনায় অন্তত ১০ জন ছাত্রীর মৃত্যু হয়েছে।

সিটিজেন টিভি জানায়, ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ৭৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ এখনও এ তথ্য নিশ্চিত করেনি।

কেনিয়ান রেডক্রসের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘উদ্ধারকর্মী, অ্যাম্বুলেন্স দল ও আমাদের সহায়ক কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে।’

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্বিগ্ন অভিভাবকদের স্কুল ভবনের বাইরে আটকে রেখেছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *