৫ আগস্টের পর দেশ ছাড়া মাহী কলকাতায় কি করছেন?

দীর্ঘ সময় পর আবারও ছেলে ফারিশের কাছে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে কলকাতায় স্বামী ও সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও মা-ছেলের একাধিক মুহূর্ত ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী।

সন্তান জন্মের পর থেকেই অভিনয়ে অনেকটা অনিয়মিত হয়ে পড়েন মাহি। ব্যস্ততার বড় অংশজুড়ে ছিল ছেলে ফারিশ। কখনো ছেলের হাত ধরে হাঁটা, কখনো খেলাধুলা, আবার কখনো হাসিখুশি ভিডিও—সব মিলিয়ে মাতৃত্বের সময়টাই বেশি উপভোগ করতে দেখা গেছে তাকে।

গত বছরের ৫ আগস্টের পর দেশ ছাড়তে বাধ্য হন মাহি। প্রথমে কলকাতায় থাকলেও ভারতের ভিসার মেয়াদ শেষ হওয়ায় পরে পাড়ি জমান নিউওয়ার্কে। এরপর তাকে ঘিরে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও মাহির দাবি ছিল, কিছু প্রয়োজনীয় কাজ শেষ করতেই তার এই বিদেশযাত্রা।

নিউইয়র্কে পৌঁছে প্রথম দিনের একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’ সেই পোস্ট ঘিরে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো স্থায়ীভাবেই দেশ ছাড়ছেন অভিনেত্রী। তবে একাধিক গণমাধ্যমে, সেখানে স্থায়ী হওয়ার প্রক্রিয়া ভিসা জটিলতায় ভেস্তে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *