হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি, এখন কেমন আছেন তিনি?

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। সম্প্রতি ডেঙ্গু ধরা পড়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। প্রিয় তারকার এই অসুস্থতার খবর পেয়ে চিন্তায় রয়েছেন অনুরাগীরা।

অভিনেত্রী বর্তমানে আলোচনায় রয়েছেন তার আসন্ন সিনেমা ‘দ্য ট্রেইটরস ২’ নিয়ে। খুব শীঘ্রই এই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। কিন্তু সিনেমা শুরু হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। করণ জোহরের এই রিয়ালিটি শো আগামী ১৩ আগস্ট থেকে সম্প্রচারিত হবে।

এই শোয়ে মোট ২১ জন প্রতিযোগীর চূড়ান্ত তালিকায় নাম রয়েছে শ্বেতারও। তবে শো শুরু হওয়ার ঠিক মুখেই তার এভাবে হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে।  ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন সুস্থ হয়ে তিনি কি এই শো-তে যোগ দিতে পারবেন? শো-টির এক প্রচারণামূলক ভিডিওতে শ্বেতাকে তার ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে দেখা যায়।

সেখানে তিনি জানান, কীভাবে তিনি নিজের স্বামীর পরকীয়া বা প্রতারণা হাতেনাতে ধরে ফেলেছিলেন। শ্বেতার এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা আবারও তুঙ্গে ওঠে।

এর ঠিক আগেই তার প্রাক্তন স্বামী রাজা চৌধুরীর একটি বিষ্ফোরক সাক্ষাৎকার প্রকাশ্যে আসে। শ্বেতার বিরুদ্ধে নানা অভিযোগ এনে রাজা দাবি করেন, তাদের দাম্পত্য জীবন চলাকালীনই অভিনেত্রী নাকি সিজান খানসহ একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। দীর্ঘদিন চুপ থাকলেও নিজের ওপর আসা সব অভিযোগের জবাব দিতেই এবার মুখ খুলেছেন বলে জানান রাজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *