‘হাম’ আক্রান্ত শিশুদের চিকিৎসা ও জরুরি সেবা সহজ করতে ঢাকার বিভিন্ন হাসপাতালে হেল্পলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। আক্রান্ত রোগী ও তাদের পরিবারের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির দফতর সম্পাদক ডা. মো. আব্দুস সালাম এ তথ্য জানান। এতে বলা হয়, এনএইচএ’র আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম এবং সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এ হেল্পলাইন চালু করা হয়েছে।
হেল্পলাইন নাম্বার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মো. জুলফিকার (০১৭১০-৪৯৮৯০৯) ও ডা. মাশুক (০১৮৩৫-৫১২২৫৫০), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডা. সাইয়েদ (০১৭০৬-৫২০৯৮৭) ও ডা. সানি (০১৮৮৭-৯৫৯৬৫০), মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. আব্দুল্লাহ আল মামুন (০১৬০৮-০৭৩৬৪২) ও ডা. মাজহারুল ইসলাম (০১৫৪০-০৭৫২৪৮৭) দায়িত্ব পালন করবেন।
এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতালসহ আশপাশের হাসপাতালের জন্য ডা. তন্নী শেখ (০১৯৯৯-৩৯৮৭৭৯), ডা. আল আমিন (০১৭১৮-৬৬২৪৬৩), ডা. হাবিব (০১৫৩৩-৭৯৪৭৪৪) ও ডা. তাওফিক ইমন (০১৩১০-৯৩৮৫৭৩)-এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকা ডিএনসিসি হাসপাতালে ডা. মো. মনিরুজ্জামান (০১৭৭০-৫৯১৫২৯) ও ডা. উসামা (০১৮২৬-৭১১৯২৪) এবং মিরপুর-২-এর ডা. এমআর খান শিশু হাসপাতালে ডা. আশিকুর রহমান শুভ (০১৬৭৬-৫৬৫১১৮)-এর মাধ্যমে সেবা পাওয়া যাবে।
সংগঠনটি জানিয়েছে, ‘হাম’ আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং পরিবারগুলোর দুশ্চিন্তা কমানোই এই হেল্পলাইনের মূল লক্ষ্য।
এসএন/পিডিকে